ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে ‘থ্রি-ইডিয়টস’-এর সিক্যুয়েল!

Link Copied!

3idiotsবিনোদন ডেস্ক : নিজের দেখা সেরা ছবি কোনটি? এমন প্রশ্নে প্রায়ই হয়তো অজান্তেই বলে ফেলেন ‘থ্রি-ইডিয়টস’। ২০০৯ সালের এ ছবিটি ভেঙে দিয়েছিল বক্স অফিসের সব রেকর্ড। অভিনেতা আমির খান তো বটেই, সেই সঙ্গে আর মাধবন, শর্মন জোশি, বোমন ইরানি এবং করিনা কাপুরের জীবনের মাইলস্টোনও বলা যেতে পারে এই ছবিকে।
রাজকুমার হিরানির সেই সাড়া জাগানো ছবির সিক্যুয়েল হতে চলেছে। এমন ইঙ্গিত দিয়েছেন আমির খান নিজে! তার অভিনীত অন্য একটি ছবি রং দে বাসন্তীর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি জানান, ‘কয়েকদিন আগেই রাজুর (রাজকুমার হিরানি) সঙ্গে আমার কথা হচ্ছিল। ও বলল, একটা দারুণ গল্প পেয়েছে যা থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলের জন্যে ভাবা যেতেই পারে। তবে এখনই একে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলবেন না যেন!’
মিস্টার পারফেকশনিস্ট যাই বলেন না কেন, এটাতো বোমা, শব্দতো হবেই! হ্যাঁ, সেরকমই শোরগোল শুরু হয়েছে বলিউড পাড়ায়।