ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই পাকিস্তানের দুর্দান্ত জয়

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয় দিয়েই যুব বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিলেট জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ৩১.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ৪২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। একে একে বিদায় নেন গওহার হাফিজ (১) ও জিসান মালিক (২৯)। এরপর মোহাম্মদ উমর ও সাইফ বাবর ম্যাচের হাল ধরেন। তবে তারাও বেশিদূর এগোতে পারেননি।
জিয়া-উর-রেহমানের শিকার হয়ে উমর বিদায় নেন ২৫ রান করে। ১৭ রানে কাটা পড়েন বাবর। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসান মহসিন (২৮) ও উমর মাসুদ(১৩)। আফগানদের পক্ষে দুই উইকেট নেন জিয়া-উর-রেহমান। একটি উইকেট নিয়ে সন্তষ্ট থাকেন রশিদ খান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন তারিক স্টানিকজাই। ৭৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৫৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ওপেনার করিম জানাতের ব্যাট থেকে। ১৯ রানের মাথায় হাসান খানের বলে সরাসরি বোল্ড হন ইকরাম ফাইজি। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।
৯ রান খরচায় চার উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাদাফ খান। ২৪ রানে ৩ উইকেট নেন হাসান মহসিন। একটি করে উইকেট পকেটে পুরেছেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বাবর।