ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ের লক্ষ্যে লড়ছে লঙ্কা-ভারত

Link Copied!

india11স্পোর্টস  ডেস্ক : যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় ভারত। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সকাল নয়টা শুরু হয় ম্যাচটি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রান করেছে ভারত।
অপর ম্যাচে একই সময়ে সিলেট জেলা স্টেডিয়ামে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের ‍বিপক্ষে মাঠ নামে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বড় পুঁজি সংগ্রহ করেছে লঙ্কানরা। এখন জয়ের লক্ষ্যে লড়ছে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা।
সিলেটে শ্রীলঙ্কার হয়ে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি। তার পরেও বড় পুঁজি সংগ্রহ করতে অসুবিধা হয়নি এশিয়ার এই দলটির। কেননা চার ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে কানাডার সামনে ৩১৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সক্ষম হয় লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে কেরিথ আসালাঙ্কা করেন সর্বোচ্চ ৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে সাম্মু আসহানের ব্যাট থেকে। ওপেনার কেভিন বান্দারা করেন ৬১ রান। এছাড়া ৫১ রান করে সাজঘরে ফেরেন ভিসাদ রান্দিকা। কানাডার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন আব্দুল হাসিব। মিরাজ প্যাটেল, রামদাত ও আবরাস খান নেন একটি করে উইকেট।
এদিকে, ভারতের হয়েও কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন সরফরাজ খান। ওয়াশিংটন সুন্দর করেন ৬২ রান। জিসান আনসারির ব্যাট থেকে আসে ৩৬ রান। আয়ারল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন জসুয়া লিটল ও রনি অ্যান্ডারস।