ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটিকে উইম্বলেতে পাঠালেন আগুয়েরো

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : লন্ডনের উইম্বলে স্টেডিয়াম। প্রায় ৩২ হাজার ধারণক্ষমতা এই স্টেডিয়ামের। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মাঠেই গড়াবে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনাল। বুধবার রাতে এভারটনকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে উইম্বলেতে পাঠালেন সার্জিও আগুয়োরো।
ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে অবশ্য এভারটনের কাছে ২-১ গোলে পিছিয়েছিল ম্যানসিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে সিটি ঘুরে দাঁড়িয়েছে। বুধবার  ফার্নান্দিনহো-আগুয়েরোর কল্যাণে সফরাকারী এভারটনকে সিটি পরাজিত করে ৩-১ গোলে। দুই লেগ মিলে এভারটনের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জিতে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালের টিকিট পকেটে পুরেছে ম্যানুয়েল গেলেগ্রিনির দল।
ঘরের মাঠে ম্যানসিটি বরাবরই ভয়ঙ্কর। কিন্তু দ্বিতীয় লেগে তাদের সেই ভয়ঙ্কর রূপটা অতটা চোখে লাগেনি কিছুটা চাপ থাকায়। প্রথম লেগে এভারটনের মাঠে ধরাশায়ী হয়ে এসেছিলেন পেলেগ্রিনির শিষ্যরা। তাই সতর্ক হয়েই পা ফেলেছিলেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। তবে সেই সাবধানী প্রাচীর ভেঙে স্বাগতিক শিবিরকে আঘাত দেন রস বার্কলি। খেলার ১৮ মিনিটে দুর্দান্ত এক গোলে এভারটনকে এগিয়ে দেন তিনি।
তবে সফরকারীদের এগিয়ে থাকার সময়টা খুব বেশি গড়ায়নি। ৬ মিনিটের ব্যবধানে সিটির শিবিরে স্বস্তি এনে দেন ফার্নান্দিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে ১-১ গোলে সমতায় ফেরে ম্যানসিটি। এই ব্যবধানে প্রথমার্ধ শেষ হলে কপালে ভাঁজ পড়ে স্বাগতিক দলের কোচ পেলেগ্রিনির। দুই লেগ মিলে তখনও যে এভারটনের চেয়ে তারা পিছিয়ে (৩-১)।
৭০ মিনিটে সিটির তারকা কেভিন ডি ব্রুনায়ের গোলে পেলেগ্রিনির কপালের ভাঁজগুলো খুলতে শুরু করে। দ্বিতীয় লেগে স্বাগতিকরা এগিয়ে যায় ২-১ গোলে। দুই লেগ মিলে দুই দলের ব্যবধান দাঁড়ায় ৩-৩ গোলে। তখনও স্বাগতিক দর্শকরা উল্লাস করছেন না! ৭৬ মিনিটে গ্যালারিতে উল্লাসের মহেন্দ্রক্ষণ এনে দেন সেই ব্রানাই। এবার অবশ্য নিজে গোল করেননি। তার অসাধারণ এক পাস থেকে গোল করে বুনো উল্লাসে মাতেন ম্যানসিটির প্রাণভোমরা আগুয়েরো। হাফ ছেড়ে বাঁচল ম্যানসিটি। নিশ্চিত হলো লিগ কাপের সিটির ফাইনালের টিকিট। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়ুর্গেন ক্লুপের দল লিভারপুল।