ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের প্রেমও গেল, টাকাও গেল

Link Copied!

ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর

ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ির খবর অনেক দিন থেকেই সংবাদমাধ্যমের আলোচনার বিষয়। ছাড়াছাড়ির পর স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তিগত জীবনে এর  প্রভাব পড়েছে। শুধু তাই নয়, জানা গেছে, এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন রণবীর।
ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ২০১৪ সালের অক্টোবর থেকে মুম্বাইয়ের কার্টার রোর্ডের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন রণবীর এবং ক্যাটরিনা। দামি আসবাবপত্র দিয়ে তারা তাদের ফ্ল্যাট সাজিয়েছিলেন। গত সপ্তাহে হঠাৎ ছাড়াছাড়ি হওয়ার পর রণবীর কাপুর তল্পিতল্পা গুটিয়ে গেছেন বাবা-মায়ের কাছে। রণবীর এখন হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গেই থাকছেন। কিন্তু ক্যাটরিনা এখনো থাকছেন কার্টার রোর্ডের সেই বাড়িতে। জানা গেছে, সেখান থেকে চলে আসায় ২১ কোটি রুপি ক্ষতি হয়েছে রণবীরের।
এ সম্পর্কে একটি সুত্র জানিয়েছেন, রণবীরের ব্রেকআপ তাকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ করেছে। ক্যাটরিনার সঙ্গে তিনি যে বাড়িতে থাকতেন সেটি ছেড়ে আসার কারণে তাকে ২১ কোটি রুপি হারাতে হচ্ছে।’
ক্যাটরিনা এখন ব্যস্ত ফিতুর সিনেমার প্রচারণা নিয়ে। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছেন তিনি। তবে, জানা গেছে, শুটিং সেটে পরসম্পরকে এড়িয়ে চলছেন তারা।