ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলেজ শিক্ষকদের আন্দোলন : ফলপ্রসূ হয়নি বৈঠক

Link Copied!

BCS Manobbondhonনিজস্ব প্রতিবেদক : অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদ ও দাবিতে আন্দালনরত সরকারি কলেজের শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়নি।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বৈঠকের পর এ কথা জানিয়েছেন আন্দোলনরত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা। সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও সভাপতি প্রফেসর নাসরিন বেগম শিক্ষকদের পক্ষে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সমিতির মহাসচিব সেলিম উল্লাহ খোন্দকার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়ার কথা শিক্ষাসচিব শুনেছেন। কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি।’
সেলিম উল্লাহ বলেন, ‘কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে আমরা আজ (বুধবার) ৩টায় সমিতির সাধারণ সভা ডেকেছি। অন্য সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।’
আগামীকাল (২৮ জানুয়ারি) সকাল ১০টায় তারা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন বলেও জানান সমিতির মহাসচিব। অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদ ও দাবিতে তিনদিনের কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি থেকে পরীক্ষা বর্জনসহ তিন দিনের পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম।