ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপিটাল ওয়ানের ফাইনালে লিভারপুল

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক :  স্টোকসিটি ও লিভারপুলের মধ্যকার সেমিফাইনালটি দুই লেগ মিলে ১-১ গোলে সমতায় শেষ হয়। ম্যাচটি নিস্পত্তি হয় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। আর সেই ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয় লিভারপুল। মঙ্গলবার আনফিল্ডে টাইব্রেকারে স্টোকসিটিকে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালের খেলা নিশ্চিত করেছে উঠেছে ইয়ুর্গেন ক্লুপের দল।
প্রথম লেগে প্রতিপক্ষ স্টোকসিটির মাঠে ১-০ জয় তুলে নেয় লিভারপুল। কিন্তু দ্বিতীয় লেগ ঘরের মাঠ আনফিল্ডে অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও সুবিধা করে উঠতে পারেনি তারা। বলতে গেলে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল অল রেডসরা। অগোছালো খেলায় নিজেদের যেন হারিয়ে খুঁজছিলেন লিভারপুলের ফারমিনো-লালানারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে তারা ১-০ ব্যবধানে পিছিয়ে ছিলেন স্বাগতিকরা।
সফরকারী স্টোকসিটির হয়ে একমাত্র গোলটি করেন মার্কো আরনাটোভিচ। খেলার ৪৫ মিনিটে সতীর্থ মামাদু সাখোর বাড়িয়ে দেওয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় লিভারপুলের জালে জড়ান আরনাটোভিচ। আর তাতে দুই লেগ মিলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে স্টোকসিটি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে অবশ্য গোল মিস করেছেন দু’দলের খেলোয়াড়ই। তবে ব্যবধানটা হয়েছে মিসের সংখ্যায়। স্টোকসিটির পক্ষে মিস করেছেন দুজন খেলোয়াড়, পিটার ক্রস ও মার্ক মিউনেসিয়া। অপরদিকে লিভারপুলের পক্ষে পেনাল্টি মিস করেছেন একজন, এমরি কেন। আর তাতে দুই লেগ মিলে ফল নির্ধারিত হয় ৬-৫ ব্যবধানে। ফাইনালের টিকিট পেয়ে উল্লাসে মেতে ওঠেন লিভারপুলের সমর্থকরা।
ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ এভারটন অথবা ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) রাত ১.৩০ মিনিটে এভারটনের মুখোমুখি হবে প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানুয়েল পেলেগ্রিনির দল ম্যানসিটি।