ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষক নেতারা

Link Copied!

BCS Manobbondhonনিজস্ব প্রতিবেদক : শিক্ষা সচিব মোহম্মদ সোহরাব হোসাইনের সঙ্গে মঙ্গলবার দুপুর ১২টায় বৈঠকে বসছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা।
বৈঠকে উপস্থিত থাকবেন সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও সভাপতি প্রফেসর নাসরিন বেগম।
সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা সচিবালয়ে উপস্থিত হয়েছি।’ আগামীকাল (২৮ জানুয়ারি) সকাল ১০টায় তারা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন বলেও জানান সমিতির মহাসচিব। অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদ ও দাবিতে তিনদিনের কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি থেকে পরীক্ষা বর্জনসহ তিন দিনের পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম।