ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিষ্টির নতুন মিশন

Link Copied!

Misty-zannat-2বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির প্রথম সারির নায়িকারা যখন একে একে প্রযোজনায় আসছেন তখন পিছিয়ে নেই নতুনরাও। সেই স্রোতে গা ভাসিয়ে ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ শিরোনামে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখান থেকে চারটি চলচ্চিত্র নিয়ে চলতি বছরই দর্শকদের সামনে হাজির হওয়ার ঘোষণাও দিয়েছেন এই নায়িকা।
চিত্রনায়িকা মাহিয়া মাহি, ববি, পরী মনির পর এবার প্রযোজকের খাতায় নাম লেখালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ নিজস্ব প্রযোজনায় দুইটি এবং ওপার বাংলার সঙ্গে যৌথ প্রযোজনায় আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। এর মধ্যে কলকাতার নায়ক সোহমের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ শিরেনামে একটি চলচ্চিত্রের কাজও শুরু করেছেন। এছাড়াও ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ থেকে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায় আরেকটি ছবি ‘নকশী কাঁথার মাঠ’। এই চলচ্চিত্রে ওপার বাংলার হিরণকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে মিষ্টির ।
এদিকে একক প্রযোজনায় চিত্রনায়ক শাকিব খান ও বাপ্পিকে নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’।
নায়িকা থেকে প্রযোজনায় আসা প্রসঙ্গে মিষ্টি বললেন, ‘আমার ডাক্তারি পড়াশোনা প্রায় শেষের দিকে। মাঝে পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছিলো বলে অভিনয় থেকে খানিকটা দূরে ছিলাম। এ বছরই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। ২০১৭ সাল থেকে আমি আবার নিজের প্রযোজনার বাইরে অন্যদের সিনেমাতেও নিয়মিত সময় দিতে পারবো বলে আশা করছি। আসলে আমার কাছে পড়ালেখাটা সবচেয়ে আগে, তারপর অভিনয়। অভিনয় আমার পেশা নয় আমার প্যাশন।’
উল্লেখ্য, ২০১৬ সালের মধ্যেই নিজস্ব প্রযোজনায় চারটি চলচ্চিত্রের কাজ শুরু করার ইচ্ছে আছে মিষ্টি জান্নাতের। সব মিলিয়ে এ বছর নতুন পরিচয়ে আসতে যাচ্ছেন তিনি।