ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেক্ষাগৃহে আসছে আলোচিত ছবি ‘আলিগড়’

Link Copied!

aligarhবিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ‘বুসান ফিল্ম ফেস্টিভাল’সহ বেশকিছু ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের পর এবার সর্ব সাধারণের জন্য আলোচিত ছবি ‘আলিগড়’ ফেব্রুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। আর সেই লক্ষ্যেই এবার প্রথমবারের মত ইন্টারনেটে ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন নির্মাতা হংশল মেহতা।
জানা গেছে, বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শনীর পর সিনেমা হলে মুক্তির কথা আগে থেকেই ভাবছিলেন হংশল মেহতা। আর এবার মুক্তির তারিখও ঘোষণা করলেন তিনি। এবং একইসাথে ছবির বাণিজ্যিক পোস্টারও প্রকাশ করলেন।
একজন সমকামী অধ্যাপকের জীবনের সত্যি ঘটনা নিয়ে লেখা হয়েছে এই ‘আলিগড়’-এর চিত্রনাট্য। অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী। আর জার্নালিস্ট চরিত্রে অভিনয় করেছেন রাজ কুমার রাও। ছবিটি আসছে ফেব্রুয়ারির ২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হংশল মেহতার প্রশংসিত ছবি ‘আলিগড়’ দিয়ে শুরু হয়েছিল মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসর। এরআগে, বুসান ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শীত হয় মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত এবং হংশল মেহতা পরিচালিত ছবি ‘আলিগড়’। ছবিটি প্রদর্শনের পর বুসান ফিল্ম ফেস্টিভালের অতিথিরা দাঁড়িয়ে সম্মাননা জানান।