ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একজন ‘মেসি’ দরকার জিদানের

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে ২৭ ম্যাচে ২৭ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে এই পরিসংখ্যান অবশ্য খারাপ না। কিন্তু পর্তুগিজ যুবরাজের এসব গোল কাদের বিপক্ষে? এস্পানিওল, গেটাফে লেভান্তে স্পোর্টিং গিজন, মালমো ও শাখতার দানেক্সের মতো দুর্বল দলের বিপক্ষে।
এ মৌসুমে বড় দলগুলোর বিপক্ষে গোল যেন সোনার হরিণে পরিণত হয়েছে রোনালদোর জন্য। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল ও পিএসজির সঙ্গে দু’বারের সাক্ষাতেও গোলের দেখা পাননি রিয়াল মাদ্রিদ সুপারস্টার। যা শিরোপা প্রত্যাশী রিয়ালের জন্য দুসংবাদও বটে।
রোববার যেমন রিয়াল বেটিসের বিপক্ষে গোল করতে পারেননি রোনালদো। হতাশায় নিজেকে সপে দিয়েছেন অখেলোয়াড়সুলভ আচরণে। প্রতিপক্ষ বেটিসের ডিফেন্ডার ফ্রান্সিসকো মিলিনেরোকে যেভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন, তাতে অনেকেই শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছেন। রেফারির চোখ এড়িয়ে না গেলে সে শাস্তিও বোধহয় রোনালদোর ঘারে চাপত।
বেটিসের মাঠে ৭ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৭১ মিনিটে লস ব্লাঙ্কসদের সমতা এনে দেন করিম বেনজেমা। এই ম্যাচে তিনবারের বিশ্বসেরা রোনালদো ছিলেন নিজের ছাঁয়া হয়ে।
এর আগের দিন মালাগার বিপক্ষে ১-১ গোলে যখন সমতা নিয়ে পয়েন্ট খোয়ানোর পালা বার্সেলোনার। ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন লিওনেল মেসি। দুর্দান্ত এক গোল করে কাতালানদের জয় এনে দেন তিনি। এই ফলে লা লিগার হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সা। রিয়ালকে ঠিক পথে রাখতে জিনেদিন জিদানের জন্য এরকমই একজন ত্রাণকর্তা ও সভ্য শান্ত মেসিকে ভীষণ প্রয়োজন বলে মনে করেন ফুটবলবোদ্ধারা।
রিয়ালের কোচ হিসেবে জিদানের দারুণ অভিষেক ঘটেছিল। টানা দুই ম্যাচে ৫-০ গোলে জয় তুলে নেয় তার দল। কিন্তু তৃতীয় ম্যাচে তেমনটা আর হয়নি। বেলবিহীন রিয়ালকে খেতে হয়েছে হোঁচট। বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে জিদানের দল।
তবু জিদান মনে করেন তার দল সঠিক পথেই আছে! ফরাসি কিংবদন্তি বলেন, ‘আমরা দুটি পয়েন্ট হারিয়েছি।  এটাকে আমি ইতিবাচক বলেই ধরে নিচ্ছি। যদিও আপনাকে সেরা হতে হলে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করাতেই হবে। তবু আমি মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
সম্প্রতি রোনালদোকে নিয়ে গুজব উঠেছে, ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন। এই গুজব উড়িয়ে দিয়ে জিদান বলেন, ‘আমি যতদিন এখানে (রিয়াল) আছি, ততদিনে রোনালদোর অন্য কোথাও যাওয়ার কোনো পথ দেখছি না। ও রিয়ালেই থাকছে।’