ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে বাজে অধিনায়ক আফ্রিদি?

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বাজে অধিনায়ক কে? সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্নের ওপর একটি জরিপ চালানো হয়। তাতে পাকিস্তানের সবচেয়ে বাজে অধিনায়ক হিসেবে উঠে আসে শহিদ আফ্রিদির নাম! পরিসংখ্যানও অবশ্য একই কথা বলে।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এ পর্যন্ত পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোট ছয় জন ক্রিকেটার। তারা হলেন ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ ও শহিদ আফ্রিদি। সফলতার ভিত্তিতে সেই তালিকায় আফ্রিদির অবস্থান ষষ্ঠ। যেখানে আগের পাঁচজন অধিনায়কের হারের চেয়ে জয়ের সংখ্যা বেশি, সেখানে ৩৫ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া আফ্রিদি জিতেছেন ১৬টি ম্যাচে, আর হেরেছেন ১৮টিতে।
অনেক ক্রিকেটবোদ্ধারা তাই মনে করছেন, ‘তারকা’ খ্যাতিকে পুঁজি করে দলের অধিনায়কত্বে টিকে আছেন আফ্রিদি। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ হাফিজ বরং অধিনায়ক হিসেবে ভালো করবেন। তারা মনে করছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে ফের হাফিজকেই টি-২০ দলের অধিনায়ক করা হোক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা জরিপে আফ্রিদিকে নিয়ে মন্তব্য, ‘পাকিস্তানের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক আফ্রিদি। এটা তাকে মনে রাখা উচিত যে টি-২০ কিন্তু টেস্ট আর ওয়ানডের মতো নয়, সম্পূর্ণ ভিন্ন।’