ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ মে প্রেক্ষাগৃহে তানিয়া বৃষ্টি

Link Copied!

tania_bistyবিনোদন প্রতিবেদক : মডেল ও ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত সিনেমা যদি তুমি জানতে। যুগল নির্মাতা নদী-ফিরোজ পরিচালিত এ সিনেমায় তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আশরাফ কিটু।
ইতিমধ্যে সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেয়া হয়েছে। আগামী ৬ মে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক জেসমীন আক্তার নদী।
এ প্রসঙ্গে জেসমীন আক্তার নদী বলেন, ‘যদি তুমি জানতে সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেয়া হয়েছে। সেখানে বেশ প্রশংসা পেয়েছি। আশা করছি, দেশেও প্রশংশিত হবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘সিনেমার কাজ ভালো হয়েছে। আশা করছি, দশর্ক সিনেমাটিকে ভালোভাবেই নিবেন।’ এস এম শাকিলের চিত্রনাট্যে এ সিনেমাটি ঢাকা, পূবাইল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
তানিয়া-কিটু ছাড়া আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু ও শাহেদ। এতে গান রয়েছে মোট চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এহছান রাহি, কনা, আঁখি আলমগীর।
ঘাসফুল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সিনেমাটি পরিচালনা করেন আকরাম খান। ভিন্ন ধাঁচের সিনেমাটি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। সে সুবাদে তানিয়া বৃষ্টির নামও ছড়িয়েছে বেশ। এরপর চলতি বছরের ২১ আগস্ট মুক্তি পেয়েছে ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র লাভার নাম্বার ওয়ান। এতে বৃষ্টির নায়ক বাপ্পী।