ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়াকে প্রেসিডেন্টের নিমন্ত্রণ

Link Copied!

aishwarya-raiবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের খ্যাতি বিশ্বজুড়ে। অভিনেত্রী হিসেবে বিভিন্ন বিখ্যাত আসরে বলিউডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার তিনি পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পেয়েছেন ঐশ্বরিয়া। জানা গেছে, দিল্লিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ৪২ বছর বয়সী এ অভিনেত্রীকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছেন ভারতে ফ্রান্সের দূতাবাসের দূত ফ্রাঁসোয়া রিচার।
দীর্ঘদিন পর জাজবা সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন ঐশ্বরিয়া। তিনি এখন ব্যাস্ত সর্বজিৎ সিং এর বায়োপিক- এরশুটিং নিয়ে। একটি সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি রাতে মধ্যাহ্নভোজে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ঐশ্বরিয়া।