ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলওয়ালেতে অভিনয় করে অনুতপ্ত কাজল!

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : বলিউডে শাহরুখ-কাজল জুটি মানে দর্শকদের মধ্যে বাড়তি এক উন্মাদনা। দিলওয়ালে সিনেমা মুক্তির আগেও ছিল তাদের নিয়ে মাতামাতি। কিন্তু সিনেমাটির মুক্তির পর দর্শকদের তেমন সাড়া পাননি এ জুটি।
দিলওয়ালে নিয়ে নিজের হতাশার কথা আগেই জানিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এমনকি এ নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মজাও করেছেন। শাহরুখের পথে হেঁটেছেন কাজলও। তবে বিষয়টি নিয়ে মজা করছেন না তিনি। জানিয়েছেন দিলওয়ালে সিনেমায় অভিনয় করে বেশ অনুতপ্ত তিনি।
রোহিত শেঠির দিলওয়ালে সিনেমার পাশাপাশি সেই সময় সুজয় ঘোষের নারীকেন্দ্রিক সিনেমা দুর্গা রানী সিং-এর প্রস্তাব পেয়েছিলেন কাজল। কিন্তু বেছে নিয়েছিলেন দিলওয়ালে সিনেমাটি। আর নিজের এমন সিদ্ধান্তে এখন অনুতপ্ত কাজল। তিনি মনে করছেন তার সিদ্ধান্তটি ভুল ছিল।