ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

Link Copied!

Dhaka-universityনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানিয়েছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) দায়ে ছয়জন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার দায়ে ছয়জন, যৌন নিপীড়নের দায়ে তিনজন এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের দায়ে বহিষ্কার করা হয় একজনকে।