ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

Link Copied!

golfআবুল হায়াত বাচ্চু, সাভার : গতকাল শনিবার সকালে সাভার গলফ ক্লাবে ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়। নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মো. মাবরুর হোসেন, গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা (অব) মেজর জেনারেল শফিকুর রহমান। দেশী-বিদেশী শতাধিক গলফার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

এ ছাড়া গলফ ক্লাবে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল গলফ এসোসিয়েশনের ওপেন গলফ  টুর্নামেন্ট। আজ ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ টুর্ন‍ামেন্ট চলবে ।

শনিবার সন্ধ্যায় হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ক্ল‍াবের হাউজ মিলানায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবম পদাতিক ডিভিশনের  জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনহোসাপ গ্রুপের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন। আরো উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ, সদস্য সচিব প্রমূখ। সবশেষে দেশের বরণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।