ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার আমিরের প্রশংসায় পঞ্চমুখ সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সাবেক পর্নোস্টার সানি লিওনের সঙ্গে কাজ করতে অনেক অভিনেতাই নাক সিঁটকান। কিন্তু সুপারস্টার আমির খান তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আমিরকে পাশে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সানি লিওন। এক সাক্ষাতকারে এই অভিনেত্রী বলেন, আমি এতটাই খুশি যে তা প্রকাশের ভাষা আমার কাছে নেই। আমরা অভিনেতা অভিনেত্রীরা সকলেই একটা মিথ্যে দুনিয়ায় বাস করি। সেখানে আমিরের মতো এক মহান অভিনেতার এই প্রস্তাবে আমি মুগ্ধ।’
তিনি আরো জানিয়েছেন ‘আমিরের মতো অভিনেতার সঙ্গে গোটা বিশ্বে যে কেউই কাজ করতে চাইবেন। আমির এমনই একজন, যাঁর কাছ থেকে অপরিমেয় সম্মান পেয়েছি আমি। ভবিষ্যতে কী হবে জানি না, তবে আমি সারা জীবন তাঁর অনুরাগী হয়েই থাকব।’
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, আমির কি কখনও তাঁকে নিয়ে কাজ করতে চেয়েছেন? উত্তরে সানি জানান, সম্ভবত নয়। সানির এই সোজাসাপটা জবাবে মুগ্ধ আমির টুইটারে জানান, তিনি সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান।