ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মানবিক-মানবতার সিনেমা মানুষ’

Link Copied!

sajjadবিনোদন ডেস্ক : অভিনেতা ও পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল। তিনি নাটক নির্মাণের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেন। তবে প্রথমবারের মতো মানুষ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ পরিচালক সমিতিতে এ নামটি নিবন্ধন করেছেন বলে জানান দোদুল।
এ প্রসঙ্গে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘মানবিক-মানবতার সিনেমা মানুষ। তাই একটু ভেবে চিন্তে শিল্পী নির্ধারণ করব। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করছি। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এ সব কাজ শেষ হলেই শুটিং শুরু করব।’
সাজ্জাদ হোসেন দোদুলের সোনার হরিণ শিরোনামের ধারাবাহিক নাটক গত ১০ জানুয়ারি থেকে প্রতিদিন রবি থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে।
বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন দোদুল এর আগে সংঘাত, রাইফেলস মফিজ, লাল ঘুড়ি, মুখোশ, অস্তির পাখিরাজ, জালসহ বেশ কিছু ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। বাবুদের ফুটানী, টেরি বাবুলসহ অসংখ্য খণ্ড নাটক নির্মাণ করেছেন তিনি।
এ ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আজকের প্রতিবাদ, জনতার শত্রু সিনেমায় একক নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। হাঙ্গর নদী গ্রেনেট, শিল্পী, সবুজ কোট কালো চশমা সিনেমাতেও দেখা গেছে এ অভিনেতাকে।