ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে ‘গেম রিটার্নস’

Link Copied!

gameবিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনেতা নিরব অভিনীত গেইম সিনেমার পর এবার গেম রিটার্নস শিরোনামের সিনেমার কাজ শুরু করছেন তিনি। রিয়েল খান পরিচালিত এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করবেন- নবাগতা চিত্রনায়িকা লাবণ্য ও হেলেন। এ ছাড়াও অভিনয় করবেন- মিশা সওদাগর, ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেকে।
গত ২২ জানুয়ারি বিএফডিসির ঝড়না স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এ সিনেমার পরিচালক রয়েল খান, নিরব, নবাগতা লাবণ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সংগীতশিল্পী ধ্রুব গুহ, আরফিন রুমি, বেলাল খান, লেমিস, অভিনেতা মিশা সওদাগরসহ আরো অনেকে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক রয়েল খান বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন মনোরম লোকেশনে পুরোদমে শুটিং শুরু হবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছর যে কোনো উপলক্ষে দেখে সারাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘নতুন গল্পে এ সিনেমাটি নির্মিত হবে । এখানে আমার চরিত্রটি একজন কিলারের। আমার সাথে আন্ডারওয়ার্ল্ডের লাবণ্য সব সময় থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচয় হয় হেলেনের সাথে। এরপর প্রেম। আবার লাবন্য আমাকে পছন্দ করে কিন্তু প্রকাশ করে না। এই ত্রিমুখী প্রেম এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্রের গল্প। সব মিলিয়ে এ সিনেমাটি দারুণ হবে বলে আশা করছি ।’
আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপ গেম রিটার্নস সিনেমার সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।