ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির গোলে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে একটি করে গোল করেন মুনির এল হাদ্দাদি ও লিওনেল মেসি। অন্যদিকে মালাগার হয়ে গোল করেন হুয়ানপি।
শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। নেইমারের পরিবর্তে খেলতে নামা মুনির এল হাদ্দাদি লুইস সুয়ারেসের ক্রস থেকে গোল করে শুরুতেই সফরকারীদের এগিয়ে নেন।
আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলের লড়াই এগিয়ে যায়। নিজেদের মাঠে বার্সাকে বেশ শক্তভাবেই আটকে রাখে মালাগা। ফলও পেয়ে যায় ৩২ মিনিটে। বার্সেলোনার ডিফেন্ডারদের ভুলে হুয়ানপি বল জালে জড়ান। অবশ্য জালে ঢোকার আগে হাভিয়ের মাসচেরানোর গায়ে বল লাগে।
বিরতির আগে কোনো দল আর গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে উঠেন ইনজুরি থেকে ফেরত লিওনেল মেসি। ৫১ মিনিটে আদ্রিয়ানোর ক্রস থেকে ভলিতে দারুণ গোল করেন আর্জেন্টাইন জাদুকর। এরপর ৬২ ও ৭৩ মিনিটে আরো দুটি গোলের সূবর্ণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে গোলের স্বাদ পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় লুইস এনরিকের শিষ্যদের।
শীর্ষে উঠা বার্সেলোনার পয়েন্ট ২০ ম্যাচে ৪৮। সমান সংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩।