ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমাবর্তন ঘিরে চবিতে উৎসবের আমেজ

Link Copied!

studentচবি প্রতিনিধি : আর মাত্র ছয় দিন পর আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চতুর্থ সমাবর্তন। আর এ অনুষ্ঠানকে সামনে রেখে নানা সাজে সজ্জিত হচ্ছে সবুজ ক্যাম্পাস। উৎসব আমেজ বিরাজ করেছে ক্যাম্পাস জুড়ে। পুরো ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে অলঙ্কিত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ সমাবর্তন। এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। আর এ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে ৭ হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েটকে।
সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটরা আগামী ২৯ ও ৩০ জানুয়ারি তাদের গাউন সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তন থেকে গাউনগুলো সংগ্রহ করা যাবে। এ ছাড়া সমাবর্তনের দিন ক্যাম্পাসে ৭২টি বুথ বসানো হবে। গ্র্যাজুয়েটরা চাইলে বুথ থেকেও সংগ্রহ করতে পারবেন গাউন।
বহুল প্রতীক্ষিত এ সমাবর্তনকে ঘিরে উৎসবের হাওয়া বইছে বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যদের মাঝে।শিক্ষাক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত সকলের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। সমাবর্তনকে সামনে রেখে নতুন সাজে সজ্জিত হচ্ছে সবুজ ক্যাম্পাস। ক্যাম্পাসের আকর্ষনীয় স্থাপনা,  গুরুত্বপূর্ণ ভবন, রাস্তা-ঘাটসহ পুরো ক্যাম্পাস জুড়ে লেগেছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ছোঁয়া। আর এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় শাটিয়ে দেওয়া হয়েছে রঙ-বে রঙের আলোকসজ্জা।
অন্যদিকে সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের রাস্তা-ঘাট, সমাবেশস্থল  ছাড়াও আশপাশের পাঁচটি পাহাড়েও তৈরি করা হচ্ছে নিরাপত্তা বলয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আইপি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক নজরদারিতে রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সমাবর্তন কমিটির প্রধান অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, সমাবর্তন নির্বিঘ্ন করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের পাহাড়গুলোও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় চাদরে ঢেকে দিয়েছে। এ ছাড়াও সমাবর্তনকে সামনে রেখে ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেলওয়ে সড়ক ও জনপদ বিভাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। আশা করছি, ভালোভাবেই সম্পন্ন করতে পারব এ সমাবর্তন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, সমাবর্তন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ক্যাম্পাসের জিরো পয়েন্ট, রেলস্টেশন প্রবেশ মুখ, প্রশাসনিক ভবনসহ সব গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক আইপি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি বহিরাগতদেরও নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য,  সর্বশেষ ২০০৮ সালের ৫ নভেম্বরে চবিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।