ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘থ্রিজি’তে নুসরাত-রিয়া

Link Copied!

nusratবিনোদন ডেস্ক : ‘ও রিয়া’র পর ‘হিরো ৪২০’ সিনেমার আরেকটি গান ইউটিউবে ছাড়া হয়েছে। গতকাল রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি ছাড়া হয়েছে। ‘থ্রিজি’ শিরোনামে একসঙ্গে কোমড় দুলিয়েছেন ওম, নুসরাত ফারিয়া ও রিয়া সেন। রিদ্ধির লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন নকাশ আজিজ ও কল্পনা চৌধুরী। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন সানভী।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে। ছবির  গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। এটি তাঁর দ্বিতীয় ছবি। এর আগে মুক্তি পেয়েছে তার ‘আশিকী’।