ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-ক্যাট বিচ্ছেদের পেছনে আলিয়া!

Link Copied!

ronbirবিনোদন ডেস্ক : রণবীর-ক্যাটরিনা বিচ্ছেদ নিয়ে শোরগোল পড়ে গেছে বলিউড পাড়ায়। এ প্রসঙ্গে দু’জনে প্রকাশ্যে কথা বলেছেন। বিচ্ছেদের পরামর্শক হিসেবে আছের সালমান খান ও সল্লু মিয়া- এ কথাও জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এতোদিনের এই সম্পর্কের বিচ্ছেদ সে ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
তবে এই সুযোগ আরেকটি ব্যাপার নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সাম্প্রতিক ঘনিষ্টতাই এই বিচ্ছেদের অন্যতম কারণ।
তবে কেউ বলছে ‘তমাশা’ ছবির প্রচারে সাবেক প্রেমিকা দীপিকার সঙ্গে রণবীরের ‘মাখামাখি’ ভালোভাবে নেননি ক্যাট। আবার কেউ বলছে, ক্যাটরিনা নিজের ছবি ‘ফিতুর’ এর প্রচারের জন্যে সালমানের উপস্থাপিত ছোটপর্দার একটি টিভি শোতে গিয়েছিলেন। সেটা ভালোভাবে নেননি রণবীর। এরপরই রণবীর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তবে বলিউডি ওয়েবসাইট স্পটবয় ডটকম তরফে দাবি করছে, আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সাম্প্রতিক ঘনিষ্টতাই এই বিচ্ছেদের অন্যতম কারণ। একটি সূত্রের বরাত দিয়ে তাদের দাবি, ইদানীং রণবীরের আলিয়া সম্পর্কে দুর্বলতা একটু বেশিই বেড়ে গিয়েছিল। রণবীরকে আলিয়ার একটু বেশিই কাছাকাছি দেখা যায় ইমতিয়াজ আলির পার্টিতে, যা ভালোভাবে নেননি ক্যাট। সেই কারণে ক্যাট চেয়েছিলেন অয়ন মুখার্জির ছবি থেকে আলিয়াকে সরিয়ে দেয়া হোক, কারণ সেখানে মহেশ কন্যার বিপরীতে কাজ করছেন রণবীরই।
তবে এই মুহূর্তে বিচ্ছেদের আসল কারণ প্রকাশ্যে কেউই বলেননি। ‘ফিতুর’ এ ক্যাটের সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর আপাতত সম্পর্কটি জোড়া লাগানোর জন্যে বিভিন্ন রকমের চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে।