ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মুস্তাফিজ থাকলে চিত্র ভিন্ন হতে পারতো’

Link Copied!

mostafizস্পোর্টস ডেস্ক : পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি২০ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে চার ক্রিকেটারের অভিষেকের দিনে হেরে যায় বাংলাদেশ। পরের দিনও তাদের মধ্য থেকে মাঠে নামানো হয় আবু হায়দার রনিকে। একাদশের বাইরেই থেকে যান কাটারখ্যাত মুস্তাফিজুর রহমান। খুলনায় চতুর্থ ম্যাচে হারের পর অধিনায়ক মাশরাফিও স্বীকার করছেন মুস্তাফিজ ও আল-আমিন থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার। বিশ্বের সেরাদের একজন সে। আল-আমিন যে ফর্মে আছে, সেটাও দারুণ। তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। যেন তারা আরও ভালো মতো শারিরীকভাবে ফিট হয়ে আসতে পারে। আমার মনে হয় ওরা দুজন থাকলে চিত্র অন্যরকম হতে পারতো।’
জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে হতাশ ক্রিকেটভক্তরা। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে এটি দুশ্চিন্তার বিষয়ও বটে। মাশরাফিও মানছেন সেকথা। তবে যে সময় আছে তার আগেই দুর্বলতা কাটিয়ে ওঠার আশাবাদী তিনি।
মাশরাফি বলেন, ‘এশিয়া কাপ শুরু হতে এখনও এক মাস বাকি। তার আগে হয়তোবা আমরা কাজ করতে পারব। বাংলাদেশের জন্য খেলতে নামলে হারটা অবশ্যই হতাশাজনক। বাংলাদেশের জার্সি গায়ে হারতে বা হার দেখতে কারো ভালো লাগে না। তবে একটা ব্যাপার হলো, সময় যেহেতু আছে আমরা এই ব্যাপারটি কাটিয়ে ওঠতে পারব।’
নতুনদের মধ্যে রনির পারফরম্যান্সে মোটামুটি সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘নতুন বলতে রনি ভালো করেছে। আর যারা খেলেছে দুই-একটা ম্যাচ টেকনিক্যাল ব্যাপারগুলো আমার জন্য বলা কঠিন। যারা খেলেছে তারা চেষ্টা করেছে। হয়তো পারেনি।’