ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ঢাবির ৩ শিক্ষক

Link Copied!

DU-logoনিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯০টি গবেষণা প্রবন্ধের তিনটি সেরা প্রবন্ধের মধ্যে দুটিতে অ্যাওয়ার্ড অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।
গত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০১৬ দুবাইয়ে অনুষ্ঠিত ‘5th Asian Management Research and Case (AMRC) Conference on Internationalizing Asian Business’ শীর্ষক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ বিভাগে এই পুরস্কার অর্জন করেন শিক্ষকরা।কনফারেন্সে বিশ্বের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯০টি গবেষণা প্রবন্ধ ও ৭৫টি বিজনেস কেস উপস্থাপিত হয়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক তার ‘Tunneling Through Retaining Dividends : Evidence from Listed Companies of Bangladesh’ গবেষণাপত্রটির জন্যে প্রথম রানার আপ হন।
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার যুগ্মভাবে তাদের ‘Factors Influencing Adoption and Usage of Mobile Banking : Bangladesh Experience’ গবেষণাপত্রটির জন্যে দ্বিতীয় রানার আপ পুরস্কার অর্জন করেন।