ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশে ফিরছেন তামিম ইকবাল!

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক : অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা কাল হয়ে দেখা দিয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে হারতে হয়েছে তৃতীয় ম্যাচে ৩১ রানে। সিরিজ জিততে হলে শুক্রবার শেষ ম্যাচে জয়ের কোন বিকল্প নাই বাংলাদেশের সামনে। আর সে লক্ষ্যে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। নিয়মিত একাদশে ফিরতে পারেন হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে দেখা মিলতে পারে আরাফাত সানিরও।
টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে বেশ বড় রকমের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। একই সঙ্গে পাঁচটি পরিবর্তন, এর মধ্যে চারজনের অভিষেক। এমনিতেই চোটের কারণে ছিলেন না মুশফিক। বিশ্রামে ছিলেন দুই সফল পেসার মুস্তাফিজ ও আল আমিন। আবার ওপেনিংয়ে দেখা মিলল না তামিমের। সব মিলিয়ে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ছিল ছন্নছাড়া একটি দলের প্রতিচ্ছবি।
তবে শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট হয়তো সঠিক পরিকল্পনাই নেবে সিরিজ জয়ের জন্য। আর সে কারণেই শোনা যাচ্ছে, ফিরতে পারেন তামিম ও সানি। ফলে তাদের জায়গা ছেড়ে দিতে বাদ পড়তে পারেন মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত।
তৃতীয় টি২০তে তামিম ইকবালকে বসিয়ে রেখে পরীক্ষার জন্য নেয়া হয়েছিল আরেক বাঁহাতি অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ইমরুল। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। সবার উপরে ছিল সাঙ্গাকারা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সেরা ছিলেন ইমরুল।
সেই কারণেই ইমরুলের ফেরা। বাংলাদেশ দলে টি২০ ওপেনার হিসেবে এই বাঁহাতি ওপেনার কেমন করেন, সেটা দেখে নেয়াই ছিল স্বাগতিক টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য। কিন্তু তামিমের জায়গায় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইমরুল। তারপরও এই বাঁহাতি ওপেনার আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন।
তবে তৃতীয় ম্যাচে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত বল ও ব্যাট হাতে ততোটা আলো ছড়াতে পারেননি। তেমনি অভিষিক্ত মুক্তার আলী বোলিংয়ে নজর কাড়তে পারেনি। তাই এই তরুণ দুই ক্রিকেটারের পরিবর্তে একাদশে ফিরছেন বাংলাদেশ দলের দুই পরীক্ষিত ক্রিকেটার তামিম ইকবাল ও আরাফাত সানি।