ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা ছেড়ে সাহিত্য জগতে অভিনেত্রী কাজল!

Link Copied!

kajolবিনোদন ডেস্ক : কথায় আছে ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাধেন’! ভারতীয় সিনেমার অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী কাজলের ক্ষেত্রে বোধয় এই কথাটা আরো বেশি পোক্ত! কারণ, মাত্র কয়দিন হলো নাচা-গানা ভরপুর বিনোদনে চাঙ্গা সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। আর সেই রেশ না কাটতেই তিনি বনে গেছেন পুরোদস্তুর একজন সাহিত্য বোদ্ধা!
হ্যাঁ। অভিনেত্রী কাজল ব্যক্তিগতভাবে একজন সাহিত্যরসিক মানুষ। অবসরে প্রচুর পড়ালেখা করেন এই অভিনেত্রী। সংসার আর ক্যারিয়ার সামলেও তিনি সাহিত্যমনা। আর তারই প্রমান পাওয়া গে আবার।
আজ থেকে নবমবারের মত শুরু হচ্ছে ‘জয়পুর সাহিত্য সম্মেলন’। আর এই সম্মেলনের তৃতীয়দিন অর্থ্যাৎ আসছে ২৩ জানুয়ারি এই সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী কাজল। তিনি কথা বলবেন ফিকশনের থ্রিলার বিষয়ে। তার সাথে সেই সাহিত্য সম্মেলনের মঞ্চে আলোচক হিসেবে থাকবেন ভারতের জনপ্রিয় লেখক অসিন সাংহি এবং প্রকাশক সুধা সদানন্দ।
উল্লেখ্য, পারিবারিক কারণে সিনেমা থেকে কিছুটা গাঁ বাচিয়ে চললেও সম্প্রতি জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির সিনেমা ‘দিলওয়ালে’তে দেখা গেছে অভিনেত্রী কাজলকে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর তিনি জুটিবদ্ধ হন বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে। ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে না পারলেও প্রশংসিত হয়েছে শাহরুখ-কাজলের অভিনয়।