ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছরের সংসার ভাঙলো ফারহান-অধুনার

Link Copied!

farhanবিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে ভালোবাসাময় দম্পতিদের মধ্যে অন্যতম একটি হিসেবে পরিচিত ছিল নির্মাতা, অভিনেতা এবং শিল্পী ফারহান আখতার ও স্ত্রী অধুনা আখতারের। কিন্তু দীর্ঘ ষোল বছর একসঙ্গে ঘর করার পর হঠাৎ করেই আলাদা হয়ে গেলেন তারা।
জানা গেছে, দীর্ঘ ষোল বছর ধরে একসেঙ্গ সংসার জীবন যাপন করছিলেন অভিনেতা ও মেধাবী নির্মাতা ফারহান আখতার ও স্ত্রী অধুনা অাখতার। কিন্তু হঠাৎ করেই আজকে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি।
ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সদ্য বিচ্ছেদ ঘটে যাওয়া এই দম্পতি বলেন, খুব ভেবেচিন্তেই ষোল বছরের সংসার জীবনের ইতি টানছেন তারা। তবে সেপারেশন হয়ে গেলেও সন্তানদের দেখাশোনা করবেন দুজনই। এই মুহূর্তে বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখার আর্জি জানিয়েছেন তারা।’
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে অধুনার সাথে ডেট শুরু করেন ফারহান আখতার। এরপর ২০০০ সালে অধুনাকে বিয়ে করেন তিনি। এরমধ্যে তাদের দুই সন্তানও আছে।