ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-সুয়ারেজ বিহীন ম্যাচে ত্রাতা নেইমার

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : ম্যাচে মেসি-সুয়ারেজ ছিলেন অনুপস্থিত। এর মধ্যে দলের ত্রাতা হয়ে আসলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার নৈপুণ্যে বুধবার রাতে কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগের খেলায় এ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা।
এতে কোপা দেল রে’র কোয়ার্টারের পথে একধাপ এগিয়ে গেল বার্সা। খর্ব শক্তির দল নিয়েও প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে জয় আদায় করে নিতে সক্ষম হল। আগামী ২৭ জানুয়ারি ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের খেলা। কোয়ার্টারে যেতে সেই ম্যাচে ড্রই যথেষ্ট হবে বার্সার জন্য। অবশ্য মুনির আল হাদ্দাদির গোলে শুরুতে লিড পায় বার্সা। পরে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন। বিলবাও এক গোল শোধ করেছে ম্যাচের এক মিনিট বাকি থাকতে। আদুরিজ করেন করেন গোলটি। ফলে বার্সা জয় পায় ২-১ গোলে।
অতিথির মাঠ সান ম্যামেসে নামার আগেই দুঃসংবাদটা জানা যায়। গত রোববার লা লিগা ম্যাচে মাঝপথে ওঠে যান মেসি। তখন কোচ লুইস এনরিক বলেছিলেন ঝুঁকি না নিতেই মেসিকে তুলে নেয়া হয়। ম্যাচের আগেই জানিয়ে দেন গুরুত্বপূর্ণ এই ম্যাচেও মেসি খেলতে পারছেন না। ছিলেন না লুইস সুয়ারেজও। অসৌজন্যমূলক আচরণের কারণে এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন উরুগুইয়ান তারকা। অবশ্য আক্রমণভাগে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি টের পায়নি বার্সা। মাত্র ১৮ মিনিটে গোলের সূচনা করেন হাদ্দাদি। ইভান রেক্টিক দুর্দান্ত ক্রস থেকে পাওয়া বলে গোল করেন তিনি।
নেইমার ব্যবধান দ্বিগুণ করেন স্বল্প সময়ের ব্যবধানে। হ্যাভিয়ের এতেক্সিটার পাস থেকে পাওয়া বলে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। পায়ে বল নিয়ে দুর্দান্ত ফিনিশিং করতে সক্ষম হন তিনি। এতে এ্যাথলেটিকের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে গোলের ধারা অব্যাহত রাখলেন নেইমার। মুনির-নেইমারের গোলে তাই ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়ে দুদল কোনো গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাাঁজার অপেক্ষা তখন। আর বার্সাও ২-০ ব্যবধানেই তখন জয়ের প্রহর গুণছিল। কিন্তু একেবারে ম্যাচের এক মিনিট বাকি থাকতেই বিপত্তি ঘটে। দানি আলভেজের ভুলে গোল করে ব্যবধান কমাতে সক্ষম হন আদুরিজ। এতে বার্সার জয় ব্যবধান কমে দাঁড়ায় ২-১।