ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ রাউন্ডে লিভারপুল

Link Copied!

liverpool-eস্পোর্টস ডেস্ক : এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। ঘরের মাঠ এ্যানফিল্ডে হয় তৃতীয় রাউন্ডের এই ম্যাচ। যেখানে প্রতিপক্ষ এক্সেটারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পুরো ম্যাচেই বল নিয়ন্ত্রণে আধিপত্য করেছে স্বাগতিকরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে থাকা লিচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।
লিভারপুলের পক্ষে ১০ মিনিটে প্রথম গোলটি করেন জো এ্যালেন। ব্রাড স্মিথ ও ক্রিস্টিয়ান বেনেটেকের বানিয়ে দেয়া বলে গোল করেন তিনি। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি দ্য রেডসরা। তবে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে জার্গেন ক্লপের দল।
খেলার ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সেই ওজো। জর্দান ইবের থ্রোতে গোলটি করেন তিনি। আর শেষ গোল করেন জোয়াও টেইক্সেইরা। রবার্ট ওলেনজিকের দেয়া বলে গোল করেন তিনি। চতুর্থ রাউন্ডে লিভারপুলের ম্যাচ আগামী ৩০ জানুয়ারি। এদিন তারা আতিথেয়তা দেবে ওয়েস্টহ্যামকে।