ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন জকোভিচ

Link Copied!

jokovicস্পোর্টস ডেস্ক : টেনিস বিশ্বে ফিক্সিংয়ের সংবাদ নিয়ে এখন হইচই চলছে। দুদিন আগে বিবিসির এক প্রতিবেদনে বিগত এক দশকে অন্তত ১৬ টেনিস প্রতিযোগীর ফিক্সিংয়ে জড়িত থাকার সংবাদ প্রকাশিত হয়। যেখানে শীর্ষ তারকারাও রয়েছেন বলে দাবি করা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে থাকা নোভাক জকোভিচ এসব আলোচনায় কিছুটা ক্ষুব্ধ্। বিশেষ করে ইতালিয়ান এক সংবাদপত্র সরাসরি সার্ব তারকার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগের আঙুল তোলার পর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের খেলায় জকোভিচ জয়লাভ করেন ফ্রান্সের তরুণ কুয়েন্টিন হ্যালিসের সঙ্গে। জকোভিচ ম্যাচ জিতেন ৬-১, ৬-২, ৭-৬ (৩) গেমে। এতে মেলবোর্ন পার্কে শেষ ৩৫ ম্যাচের ৩৪টিতেই জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।
এর আগে জকোভিচ প্রথম রাউন্ডে জয়ের দিনই ফিক্সিংয়ে সংবাদ বিবিসিতে প্রকাশিত হয়। পরে জকোভিচ জানান, ২০০৭ সালে রাশিয়ায় ফিক্সিংয়ে জড়াতে তাকেও তার এক স্টাফ প্রস্তাব দিয়েছিলেন। তখন সেই প্রস্তাব তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। তবে মেলবোর্নে দ্বিতীয় রাউন্ডের খেলার সময় ইতালিয়ান সংবাদপত্রে আরেক সংবাদ প্রকাশিত হয়। যেখানে ২০০৭ সালে প্যারিসে ফ্যাব্রিক সান্তোরোর বিপক্ষে খেলা জকোভিচের এক ম্যাচ নিয়ে সন্দেহ করা হয়।
দ্বিতীয় রাউন্ড শেষে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে অগ্নিশর্মা হয়ে যান জকোভিচ। তিনি বলেন, ‘গুজব সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি বলা হয়েছে ওখানে? আমি ম্যাচে হেরে গেছি। আমি জানি না আপনারা কোনো গল্প তৈরি করতে চাইছেন কি না। প্রথম সারির খেলোয়াড়দের শুরুর দিকে হেরে যাওয়ার উপরই হয়তো সেই গল্পটা নির্মাণের চেষ্টা হচ্ছে। এ ধরনের তৎপরতা সম্পূর্ণ অযৌক্তিক।’
তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে সার্ব তারকা বলেন, ‘এটা সত্য নয়। এ ব্যাপারে আমার অবস্থান সবসময় একই ছিল। এখন নানা ধরনের অভিযোগ আনা হচ্ছে। এ বিষয়ে দুদিন আগেই আমি সব বলেছি। কেউ যথার্থ প্রমাণ না নিয়ে আসা পর্যন্ত আমি বলব, এটি গুজব ছাড়া আর কিছু নয়।’