ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দোলনের সঙ্গে সজলের ‘তাঁরকাটায় ভালোবাসা’

Link Copied!

tarkatar-valobasaবিনোদন প্রতিবেদক : একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রজেক্টে কাজ করতে গিয়ে অভিনেতা সজলের সঙ্গে  রিয়েলিটি শো ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগী ও অভিনেত্রী দোলনের পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে তা ভালোবাসায় মোড় নেয়। এমনই এক গল্প নিয়ে সকাল আহমেদের পরিচালনায় নতুন টেলিফিল্ম ‘তাঁরকাটায় ভালোবাসা’।
গল্পে দেখা যাবে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন তানিশা। একটু গুরু গম্ভীর স্বভাবের কারণে তাকে সবাই একটু অন্য চোখে দেখে। ঘটনাক্রমে সেই প্রতিষ্ঠানে একটি যৌথ প্রজেক্টের কাজ নিয়ে আসেন অন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জায়েদ। এতে যৌথভাবে কাজ করতে গিয়ে দু’জনের ভেতর ভালো বোঝাপড়া গড়ে উঠে। এভাবেই এগিয়েছে ‘তাঁরকাটায় ভালোবাসা’ টেলিফিল্ম।
নাটকটিতে  তানিশার চরিত্রে অভিনয় করেছেন রিয়েলিটি শো ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগী ও অভিনেত্রী দোলন দে। আর জায়েদ চরিত্রে সজল।
নাটকটি প্রসঙ্গে সজল’র অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘গতানুগতিক গল্পের চেয়ে ভিন্নধর্মী রহস্যময় এক মেয়ের গল্প এটি। প্রতিটি দৃশ্যে একটি করে টুইস্ট রয়েছে। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। আশা করি টেলিফিল্মটি দর্শকদেরও ভালো লাগবে।’
অন্যদিকে ‘তাঁরকাটায় ভালোবাসা’ প্রসঙ্গে দোলন বলেন, ‘গল্পটি এই শহরের একা একটি মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মেয়ের অসাধারণ হয়ে উঠার গল্প। এই অসাধারণ হয়ে ওঠার পেছনে কোন সঙ্গী সাথী থাকে না। মেয়েটি অনেক উত্থান পতনের ভেতর দিয়ে নিজেই একসময় একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে উঠে। ভীষণ মুডি স্বভাবের মেয়েটি বিভিন্ন পরিস্থিতিতে পাল্টে যেতে বাধ্য হয়। নাটকটি আমি নিজে লিখেছি। দর্শকের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরো লিখবো।’
‘তাঁরকাটায় ভালোবাসা’য় আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, সুস্মি, ওয়াসিম যুবরাজ প্রমুখ। সম্প্রতি রাজধানীর উত্তরা, জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার মার্কেটেসহ বিভিন্ন লোকেশনে টেলিফিল্মের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।