ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলী’ প্রভাস

Link Copied!

probasবিনোদন ডেস্ক : গেল বছর তামিল অভিনেতা প্রভাসের ক্যারিয়ারে অন্যতম একটি বছর। কারণ ওই বছরে ‘বাহুবলী’ দিয়ে সবকিছু জয় করেছেন তিনি। সিনে-বোদ্ধাদের প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসেও দাপট দেখিয়েছেন। শুধু তাই না, এই ছবির মধ্য দিয়ে তিনি ভারতীয় ছবির আঞ্চলিক সীমারেখা ছিন্ন করে সার্বজনিনতা আদায় করে নিয়েছেন। দেখিয়ে দিয়েছেন বলিউডের শাহরুখ, আমির কিংবা সালমান থেকেও তিনি কম যান না! ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনেও এখন প্রভাসের বসন্তকাল!
হ্যাঁ। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর ‘বাহুবলী’ খ্যাত প্রভাস এবার বিয়ে করতে চলেছেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই সাতপাকে বাঁধা পড়বেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা। তবে পাত্রী নাকি এখনো ঠিক হয়নি!
জানা গেছে, অভিনেতা প্রভাসের খুব কাছের আত্মীয় তেলেগু অভিনেতা কৃষ্ণম রাজু। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রভাসের বিয়ের বিষয়টি তিনিই প্রথম মুখ খুলেন। তিনি জানালেন, মকর সংক্রান্তির দিন প্রভাসের সঙ্গে দেখা হয়েছিল তার। তখনই প্রভাসের সাথে বিয়ে নিয়ে কথা উঠে। আর তখনই প্রভাস এই বছরেই বিয়ে করবেন বলে কৃষ্ণমকে জানান।
উল্লেখ্য,  শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, পুরো বলিউডের ইতিহাসে গেল বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী: দ্য বিগিনিং’। গেল বছর মুক্তিপ্রাপ্ত ছবিটি সব ধরণের দর্শকশ্রেণির কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা আর আগ্রহের জন্ম দিয়েছে। কৌতুহল জাগিয়েছে ছবিটির পরবর্তী সিক্যুয়াল মুক্তির।  ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি ছবিটি ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ছবিতে নাম চরিত্রে অভিনয় করে পুরো ভারতে সাড়া ফেলে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাস। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ‘বাহুবলী’র পরের অংশের নাম ‘বাহুবলী দ্য কনক্লোশন’।