নোয়াখালী প্রতিনিধি : আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হবে। এ ছুটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ২২ জানুয়ারি থেকে বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ৩১ জানুয়ারি এবং একাডেমিক কার্যক্রম ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। বন্ধের আগে শিক্ষকদের আন্দোলন স্থগিতের সংবাদে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি বিরাজ করছে।
এদিকে ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষক ধর্মঘটে ক্লাস-পরীক্ষা না হওয়ায় এবং শীতকালীন ছুটি সামনে রেখে ইতোমধ্যে হল ছেড়েছেন বেশির ভাগ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী শিপন ইসলাম বলেন, ‘শিক্ষকদের আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এবার তার সাথে যুক্ত হল শীতকালীন ছুটি। তাই বাড়ি ফিরে যাচ্ছি। আসা করছি খোলার পরপরই আমাদের ক্লাস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

