ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেদেরার-সেরেনা-শারাপোভা তৃতীয় রাউন্ডে

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিরাপদেই পার করেছে সুইস টেনিস তারকা রজার ফেদেরার। মেয়েদের এককেও ফেভারিটদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ফেদেরার হারিয়েছে ইউক্রেনের আলেক্সাজান্ডার ডলগোপলভকে। সুইস তারকা জিতেছেন ৬-৩, ৭-৫, ৬-১ গেমে। ৩৪ বছর বয়সী এই প্রতিযোগী ম্যাচ জিততে সময় নেন ৯০ মিনিটের মতো। ১৭ বার গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা এখন তৃতীয় রাউন্ডে লড়াইয়ের অপেক্ষায়।
মেয়েদের এককে জিতেছেন সেরেনা উইলয়ামস। দ্বিতীয় রাউন্ডে সেরেনা ৬-১, ৬-২ গেমে সুওই সিয়েকে উড়িয়ে দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই আমেরিকান কৃষ্ণকলির সঙ্গে যেন পাত্তাই পাননি তাইওয়ানের এই প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন রাশিয়ান গামারগার্ল মারিয়া শারাপোভাও। তিনি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন বেলারুশের আলেকজান্দ্রা সাসনোভিচকে।