ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির পাশে বলিউড তারকারা

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : না। ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনকে ফের ভারত থেকে বের করে দেয়ার কোনো আন্দোলন উঠেনি। বরং সদ্য ভারতীয় দুই টেলিভিশন মিডিয়াকে দেয়া এক সাক্ষাতৎকার নিয়ে সানিকে যেসব কুৎসিত প্রশ্ন করা হয়েছে তার সমালোচনা করে সানির প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলিউডের নামিদামি তারকারা।
জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সানি লিওন অভিনীত মিলাপ জাবেরির সেক্স কমেডি ‘মাস্তিজাদে’। আর এই ছবির প্রমোশন নিয়ে তিনি এখন ছুটছেন এদিক সেদিক। এরই ধারবাহিকতায় সম্প্রতি সানি লিওন গিয়েছিলেন সিএনএন এবং আইবিএন চ্যানেলে। যেখানে উপস্থাক হিসেবে ছিলেন ভূপেন্দ্র ছোবে নামের এক টিভি অ্যাঙ্কর।
প্রমোশনাল টিভি ইন্টারভিউতে সানিকে যেসব কুৎসিত প্রশ্ন করা হয় সেগুলোকে টিভি অ্যাঙ্করের প্রতি রুচিহীনতার প্রশ্ন বলে উল্লেখ করেন অনেকে। কিন্তু সানি লিওন সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে মোকাবেলা করেছেন। আর এইজন্য তার পাশে পেয়েছেন বলিউড তারকাদের।
সানিকে করা কিছু প্রশ্ন ছিল এমন, আপনি আমির খানের সাথে অভনয়ে আগ্রহী, কিন্তু আমির খান কি আপনার সাথে অভিনয় করতে চাইবে?
এমনকি ওই উপস্থাপক সানিকে এটাও বলেন যে, আপনি ভারতে আছেন বলেই কি ভারতে পর্নোর প্রতি আশক্তি বেড়ে গেছে? এছাড়াও শুধু উদ্দেশ্যগতভাবে সানি লিওনকে পর্নো’র প্রতি ইঙ্গিতময় প্রশ্ন করেন ওই অ্যাঙ্কর। এমন কুৎসিত প্রশ্নে সানি মোটেও বিচলিত না হয়ে খুব চমৎকারভাবে এড়িয়ে গিয়ে উত্তর করেন। আর এই জন্যই সানি লিওনের প্রশংসা করছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।
এমন ইন্টারভিউয়ের পর তুমুল জনপ্রিয় অভিনেতা ও রনবীর কাপুরের বাবা ঋষি কাপুর, দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা, সুসান্ত রাজপুত সিং, দিয়া মির্জা, মিলাপ জাবেরির মত তারকা অভিনেতা অভিনেত্রীরা ওই টিভি অ্যাঙ্কর এবং ব্রডকাস্টারের ব্যাপক সমালোচনা করেন। এবং একইসঙ্গে সানি লিওনের প্রশংসাও করেন তারা।