বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী বাঁধন তিনজনই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু এই তিনজনের কখনও একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। সম্প্রতি পরিচালক জেড আই মিন্টু সেই অসম্ভবকেই সম্ভব করলেন। ‘মেঘের আড়ালে’ শিরোনামে একটি টেলিছবিতে মৌসুমী, রিয়াজ ও বাঁধনকে একসঙ্গে ক্যামেরার সামেন হাজির করেছেন।
রিয়াজ ও মৌসুমী দুজনেই চিত্র জগতের বাসিন্দা। আবার ছোটপর্দায়ও কাজ করেন। সেই সুবাদে দুজনকে একসঙ্গে পর্দায় হাজির করেছিলেন প্রযোজক ও পরিচালক মুশফিকুর রহিম গুলজার। তবে অভিনেত্রী বাঁধনকে এই দুইজনের সঙ্গে দেখা মিলেনি। তাই ‘মেঘের আড়ালে’ টেলিছবিটি এই তিনজনকে এক করেছে।
সোমবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘মেঘের আড়ালে’ টেলিছবির চিত্রধারণের কাজ। রোমান্টি গল্পে নির্মিত টেলিছবিটি শিগগিরই একটি স্যাটেলাই টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

