ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুশীলনে আহত যুব দলের ক্রিকেটার শাওন

Link Copied!

shaonস্পোর্টস  ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর ক’দিন পর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। ঘরের মাটিতে সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত বাংলাদেশের যুবারা। তবে দুঃসংবাদ হল সেই অনুশীলন চলাকালে সালেহ আহমেদ শাওন গাজী চোট পেয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। তাকে হাসপাতালে পাঠানো হলেও এখন অবস্থা ভালো আছে বলে জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি মুঠোফোনে বলেন, ‘মঙ্গলবার সকালে অনুশীলনের সময় সাইফ নেটে ব্যাটিং করছিল। আর বল করছিল সালেহ আহমেদ শাওন গাজী। বোলিংয়েরই এক পর্যায়ে নিজের বলে নিজেই ক্যাচ ধরতে গিয়ে মাথায় বল লাগে তার। প্রাথমিকভাবে আঘাত গুরুতর মনে হওয়ায় তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শাওনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি এখন মাঠে অনুশীলনে আছি। যতোটুকু আমাদের জানানো হয়েছে, তাতে জানতে পেরেছি এখন তার অবস্থা ভালো।’