ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের চরিত্রেই অভিনয় করবেন শচীন!

Link Copied!

shachinস্পোর্টস ডেস্ক : ব্যাট-প্যাড চিরতরে তুলে রেখেছেন। অবসর সময় লিটল মাষ্টার শচীন টেন্ডুলকার কাটাচ্ছেন নানা ব্যস্ততায়। সেই ব্যস্ততার ফাঁকে নাকি তিনি সময় বের করে ছবিতে অভিনয়ও করবেন। এমন খবরই উড়ে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। নিজের বায়োপিকেতে শচীনই নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন!
ইতোমধ্যে ভারতের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে ছবি তৈরি হচ্ছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছেন শচীন টেন্ডুলকার। নিজের আত্মজীবনীর উপর নির্মিত সিনেমায় অভিনয় কবেন স্বয়ং শচীনই। এমন খবর তিনি নিজেই ভক্তকূলকে জানিয়েছেন। শচীন আরও জানিয়েছেন, ছবির কাজও নাকি গত বছর থেকে শুরু হয়ে গেছে।
শচীনকে নিয়ে ছবির প্রযোজনা করছে মুম্বাইয়ের সংস্থা ‘২০০ নট আউট’। বিজ্ঞাপনী ছবি থেকে শুরু স্বল্পদৈর্ঘ্যর ছবিতে হাত পাকালেও ‘২০০ নট আউট’ এবার বড়কিছুর দিকে হাত বাড়িয়েছে। শচীনের ছবিতে তার নানা গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় দিক তুলে ধরা হবে। ছবিটি পরিচলানা করবেন লন্ডন প্রবাসী লেখক পরিচালক জেমস আরস্কাইন।
তবে এখনও নাকি শচীনের ছবির নাম খুঁজে পায়নি প্রযোজনা সংস্থা। গত বছর শচীন নিজেই এ ব্যাপারে ভক্তদের কাছে সাহায্য চেয়েছিলেন। বায়োপিকের জন্য একটা জুতসই নাম দিতে তাদের কাছে তিনি অনুরোধও জানিয়েছিলেন ।