বিনোদন ডেস্ক : প্রথমবারের মত ‘আশিকি২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুর এবং আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জুটিবদ্ধ হয়েছে ‘ফিতুর’ নামের একটি ছবিতে। এরইমধ্যে চলছে ছবিটির প্রচার প্রচারণা। ছবিটির ‘ইয়ে ফিতুর মেরা’ গানটির পর এবার আরো একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। গানটির নাম ‘পাশমিনা’। অমিত ত্রিবেদির সঙ্গীতায়োজন ও কণ্ঠে গানটির কথা লিখেছেন সনন্দ কিরকিরে। আসছে ফেব্রুয়ারির ১২ তারিখে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

