ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্কার সেরার দৌড়ে পাঁচ নায়িকা

Link Copied!

ascarবিনোদন ডেস্ক : অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডকে বলা হয় চলচ্চিত্রের ‘নোবেল’। প্রতি বছরের মত এবারো আসছে ফেব্রুয়ারিতে বসছে অস্কার চলচ্চিত্র উৎসবের ৮৭তম আসর। চলচ্চিত্রের প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে নড়েচড়ে বসছে বিশ্বের বাঘাবাঘা সব চলচ্চিত্র নির্মাতা, অভিনেতাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে। এরইমধ্যে সম্প্রতি জানিয়ে দেয়া হল অস্কারের এই আসরে কারা কারা মূল লড়াইয়ে অংশ নেয়ার গৌরব অর্জন করেছেন।
তবে অস্কারে সেরা সিনেমা, নির্মাতারা এবং অভিনেতার পরেই সবচেয়ে চোখ থাকে সেরা অভিনেত্রী কে হতে যাচ্ছেন তার প্রতি। চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন গেল বছরে পর্দা কাঁপানো আর সমালোচকদের প্রশংসা পাওয়া অভিনেত্রীরা।
জানা গেছে, মাসখানেক আগে থেকেই চলছিল অস্কারে চূড়ান্ত লড়াইয়ে কারা কারা থাকবেন তাদের নাম। অবশেষে ঘোষণা হলো ৮৮তম অস্কারের চূড়ান্ত তালিকা। সেরা অভিনেত্রী হিসেবে এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন পাঁচ অভিনেত্রী।
ক্যারল ছবির জন্য চূড়ান্ত তালিকায় নাম আছে কেট ব্লানচেটের। এছাড়াও রুম ছবির জন্য ব্রে লারসন, জয় ছবির জন্য জেনিফার লরেন্স, ৪৫ ইয়ার্স-এর জন্য চ্যারলটে র‌্যাম্পলিং এবং গেল বছরের আলোচিত ছবি ব্রকলিনের জন্য সাওয়ার্স রোনান।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।