ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকি এড়াতেই তুলে নেয়া হয় মেসিকে

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল উৎসব করে জিতেছে বার্সেলোনা। ৬-০ গোলের বড় জয়ের দিনেও দলটির জন্য একটি দুঃসংবাদ। বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ে ব্যথার কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি। তবে মেসির ইনজুরি কতটা মারাত্মক তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বার্সা কোচ লুইস এনরিক জানিয়েছেন, সোমবার ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।
গত সপ্তাহেই পঞ্চমবারের মতো ব্যালন ডি অ’র জয়ের মতো অনন্য ইতিহাস গড়েছেন মেসি। রোববার রাতে ন্যু ক্যাম্পে তার নেয়া পেনাল্টি কিকেই বিলবাওয়ের বিপক্ষে গোলের সূচনা করে বার্সা। সেই মেসিকেই ম্যাচের মাঝ পথে মাঠ ছাড়তে হল। মেসির বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে খেলেন বার্সার তুর্কি ফরোয়ার্ড আদ্রা তুরান।
ইনজুরিতে পরে গত বছর দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। হাঁটুর সেই চোট কাটিয়ে মাঠে ফেরার পর দুর্দান্তই খেলে যাচ্ছিলেন তিনি। মাঠে ফেরার পরই ব্যালন ডি অ’রও জিতেছেন। দূর্ভাগ্যজনক ইনজুরি আবারো পিছু নিল এই আর্জেন্টাইন খুদে তারকার। ম্যাচ শেষে এনরিক বলেন, ‘কাল (সোমবার) পরীক্ষা করার পরই বুঝা যাবে আসল অবস্থা কি। তার কিছু নরম পেশি  দুর্বল হয়ে পড়েছে। তাই মেসির মতো ফুটবলারের ক্ষেত্রে আমি ঝুঁকি নিতে চাইনি।’