ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ টেস্টে নেই স্টেইন

Link Copied!

styenস্পোর্টস ডেস্ক : চার টেস্টের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরে বসে আছে দক্ষিণ আফ্রিকা। ২২ জানুয়ারি থেকে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে চতুর্থ এবং শেষ টেস্টটি তাই নিছক আনুষ্ঠানিকতার। সেখানেও স্বস্তিতে থাকতে পারছে না প্রোটিয়ারা। পেস আক্রমণের প্রধান অস্ত্র ডেল স্টেইন যে চোটে পড়ে এরইমাঝে ছিটকে পড়েছেন। কাঁধের চোটই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই দলে থাকা পেসার কাগিসো রাবাডা, মরনে মরকেল, ক্রিস মরিস, কাইল অ্যাবোট এবং হার্ডাস ভিলিয়নের মধ্যে থেকে নির্বাচকদের সেরা কম্বিনেশন বাছতে হবে।
বোলিংয়ের মতো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা তাদের ব্যাটিং নিয়েও চিন্তিত। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান স্টিয়ান ফন জেলের পারফরম্যান্স উদ্বেগের। শেষ ৯ ইনিংসে পাঁচবারই তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছতে ব্যর্থ হয়েছেন। ফন জেলের গড় ১৫.৬০।  তাকে বাদ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এই সপ্তাহে দুই সেঞ্চুরি করা স্টিফেন কুকের কথা ভাবা হচ্ছে।
সমস্যা হলো কুকের বয়স নিয়ে। তার এখন চলছে ৩৩। তবে এ নিয়ে ভাবছেন না নির্বাচক লিন্ডা জন্ডি, ‘কুক অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছে। তার বয়সে উদ্বেগের কিছু নেই। কোন খেলোয়াড় যদি যথেষ্ট ভালো হয় তবে বয়স কোন ব্যাপার না।’