ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর চা-চক্রে আলোচনার সম্ভাবনা কম

Link Copied!

forid-uddinনিজস্ব প্রতিবেদক : অষ্টম জাতীয় স্কেলের বেতন কাঠামো নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত থাকলেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা খুব একটা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘এ দাওয়াতের কোনো ভিন্নতা নেই। এটা আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে থাকি। আজকের এ দাওয়াত তারই ধারাবাহিকতার অংশ।’
ফরিদ জানান, চা-চক্রে অন্য অনেকেই অংশ নেবেন। এ কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা খুবই কম। পরবর্তীতে এ নিয়ে আলোচনা হতে পারে।’
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কলাভবন সংলগ্ন বটতলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অধ্যাপক ফরিদ এ কথা বলেন।
ফরিদ উদ্দিন বলেন, ‘গতকাল আমরা শিক্ষা সচিবের কাছে দুটি প্রস্তাবনা দিয়েছি। তিনি আমাদেরকে প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করবেন বলে আশস্ত করেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য ড. নিজামুল হক ভুইয়া।