স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টি২০ ম্যাচে ভালোই ব্যাট করছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় পরে আর ব্যাট করতে পারেননি তিনি। সাব্বির রহমান রুম্মানের সঙ্গে একটি সিঙ্গেলস রান নিয়ে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। পরে তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।
প্রথম টি২০ ম্যাচে দলের হয়ে ভালো গোড়াপত্তনটা করতে পারেননি সৌম্য সরকার ও তামিম ইকবাল। তবে দ্বিতীয় টি২০ ম্যাচে এই দুই বাঁহাতি ওপেনার দলের হয়ে ভালো একটা উদ্বোধনী জটি দাঁড় করান। কিন্তু এক পর্যায়ে খুব দ্রুত সৌম্য ও তামিম সাজঘরে ফিরে যান।
পরে সাব্বির রহমানকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগী হন মুশফিকুর রহিম। বেশ ভালোভাবেই খেলছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। মূলত এদিন মুশফিক সিঙ্গেল রান নিয়ে সাব্বিরকে সুযোগ করে দিয়েছিলেন।
কিন্তু ব্যাক্তিগত ২৪ রানে রিয়ার্টহার্ট হয়ে মাঠ ও ছাড়েন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। চোটের কারণে ফিল্ডিং করতে পারছেন না মুশফিক। তার পরিবর্তে ফিল্ডিং করছিলেন ইমরুল কায়েস।

