ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যান পেইজ খুলতে বাধ্য হলেন মোশাররফ

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের নাম ইংরেজীতে লিখে সার্চ দিলেই দেখা মিলে অসংখ্য ফ্যান পেইজের। অথচ এতদিন এই অভিনেতা এসব থেকে দূরেই ছিলেন। ফলে মোশাররফ করিমের নাম ব্যবহার করে ভুয়া ফ্যান পেজ খুলে অনেকেই ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যস্ত। তাই শেষ পর্যন্ত নিজের অনিচ্ছা স্বত্বেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফ্যান পেইজ খুলেছেন। যা অভিনেতা মোশাররফ করিম নিজেই পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।
ফেসবুকে ফ্যান পেইজ খোলা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার কোনো ফ্যান পেইজ ছিলো না। ফলে কতিপয় অসাধু ব্যক্তি আমার নামে ভুয়া ফ্যান পেজ খুলে ব্যক্তিগত স্বার্থে অশ্লীল, কুরুচিপূর্ণ ও গর্হিত কাজে ব্যবহার করে আসছে। শুভানুধ্যায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে ফেসবুকে নিজস্ব ফ্যান পেজ খুলতে বাধ্য হলাম। এটা একান্তই আমার দ্বারা পরিচালিত হবে, এখান থেকে আমার সকল কাজের আপডেট এখান থেকে জানানো হবে।’
উল্লেখ্য, ফেসবুকে অভিনেতা মোশাররফ করিম কর্তৃক পরিচালিত একমাত্র ফ্যান পেইজটির ঠিকানা দেখতে এখানে ক্লিক করুন: ‘মোশাররফ করিমের ফেসবুক ফ্যান পেইজ’