বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো গান লিখলেন সঙ্গীতশিল্পী কোনাল। ‘এসো হাত বাড়াই, ওদের পাশে দাঁড়াই, আদর মমতা দিয়ে, ভালোবাসা ছড়াই’ শিরোনামে গানটিতে কন্ঠও দিয়েছেন তিনি। কাজটা শুরু করেছিলেন গতবছর। কিন্তু নানা ব্যস্ততায় শেষ করতে পারেননি।
চলতি বছরেই গানটার কাজ শেষ করবেন বলে জানালেন তিনি, ‘গানটির রেকর্ডিং অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হবে। শিগগিরই গানটি প্রকাশ করব। গানের মাধ্যমেই আমি সমাজের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এর থেকে উত্তরণের উপায়টাও বলতে চাই।’
সলো গানের পাশাপাশি প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি মিনহাজুল আবেদীনের ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের গানের কন্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। আমার এ হৃদয় ভালোবাসে তোমারে’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

