ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুততম ৭০০০ কোহলির

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। নতুন নতুন কীর্তি গড়াই যেন অভ্যাসে পরিণত করে ফেলছেন তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের অর্জনের খাতায় তুললেন আরও একটি দারুণ ক্রিকেটীয় কীর্তি। ইনিংসের ১০ম ওভারে জেমস ফকনারকে সীমানা ছাড়া করে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ৭ হাজার রান পূর্ণ করেন ভারতীয় এই ব্যাটসম্যান।
কোহলির আগে এই রেকর্ডের মালিকানা ছিল প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। এমসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেতে মাত্র ১৯ রান প্রয়োজন ছিল কোহলির।
ডি ভিলিয়ার্স ১৬৬ ইনিংস খেলে ৭ হাজার রান স্পর্শ করেছিলেন। কোহলি করলেন ১৬১ ইনিংস খেলেই।
এই তালিকায় কোহলি আর ডি ভিলিয়ার্সের পরেই আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি ১৭৪টি ইনিংস খেলে ছুঁয়েছিলেন ৭ হাজার রানের মাইলফলক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ ফর্মেই আছেন ভারতের টেস্ট অধিনায়ক। প্রথম ম্যাচে পার্থে ৯১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও করেছেন ৫৯। সেঞ্চুরি করে ফেললেন এই ম্যাচেও। এই প্রতিবেদন লেখার সময় অপরাজিত ছিলেন ১১৫ রানে।