ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেলিগেশন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না হিডিঙ্ক

Link Copied!

hidixস্পোর্টস ডেস্ক : মৌসুমটা রোমাঞ্চকর শুরু করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। পাঁচ বছর পর লিগ শিরোপা জিতে স্টামফোর্ড ব্রিজে ছিল তখন আনন্দের বন্যা। প্রশংসায় ভাসানো হচ্ছিল চেলসি কোচ হোসে মরিনহোকে। তার মাঝেই ভক্তরা খোঁজে পেয়েছিলেন চেলসির উত্তোরণের গল্প। অথচ চলতি মৌসুমের অর্ধেক সময় পার হওয়ার আগেই চেলসি ছাড়তে হয়েছে মরিনহোকে। দলকে এমন নাজুক পর্যায়ে রেখে গেছেন যে উত্তরসূরি গাস হিডিঙ্ক রেলিগেশনের শঙ্কা থেকে বেরিয়ে আসতে পারছেন না।
লিগে চেলসির পরবর্তী দুটি ম্যাচ হবে শনিবারই। ঘরের মাঠে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ এভারটন। সপ্তাহান্তে আর্সেনালের বিপক্ষে রয়েছে এ্যাওয়ে ম্যাচ। আর্সেনাল আপাতত প্রিমিয়ার লিগ টেবিলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। হিডিঙ্ক মনে করছেন এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পয়েন্ট, না পেলে চেলসির ভাগ্যে কি ঘটবে তা তিনি নিজেও আন্দাজ করতে পারছেন না।
যদিও রেলিগেশন লাইনে থাকা তিনটি দলের থেকে এখনো পাঁচ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে রয়েছে চেলসি। রেলিগেশন প্রসঙ্গে হিডিঙ্ক বলেন, ‘এটাই এখন বাস্তবতা। আমাদের দুটি কঠিন ম্যাচ সামনে আসছে। এখান থেকে পয়েন্ট অর্জন করতে না পারলে কেউই জানে না ঘটবে। প্রিমিয়ার লিগ তোমাকে বিস্ময়ও উপহার দিতে পারে।’
কোচ হিসেবে হিডিঙ্ক দায়িত্ব নেয়ার পর সান্ডারল্যান্ডের সঙ্গে জিতেছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উন্নীত হওয়ার লাইনে চার নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চেলসির পয়েন্ট ব্যবধান ১২। তাই এই তালিকায় ওঠে আসাটা কঠিন বলেই মনে করছেন হিডিঙ্ক। তিনি বলেন, ‘চার নম্বরে থাকা টটেনহ্যামের সঙ্গে আমাদের পয়েন্ট ব্যবধান ১২। আমরা টেবিলের শীর্ষের দিকে জায়গা করে নিতে চেষ্টা করছি। তবে আপনাকে অবাস্তববাদী হলে হবে না। কারণ আমরা রেলিগেশন লাইনে থাকা দলগুলো থেকে মাত্র ছয় পয়েন্ট এগিয়ে আছি। এটাই হল বিষয়। এখন খুব মনযোগের সঙ্গে কাজ করে পয়েন্ট অর্জনের চেষ্টা করছি।’